দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ছোট ও বড়পর্দার একসময়ের নিয়মিত মুখ অভিনেত্রী আসমা ঝিলিক শুক্রবার (১২ জুন) রাজধানীর ধানমণ্ডির একটি বেসরকারি হাসপাতালের অষ্টম তলা থেকে পড়ে মৃত্যুবরণ করেন। তার এমন মৃত্যু ঘিরে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য।
আসমার স্বামীর বিরুদ্ধে তার পরিবার অভিযোগ তুলেছে, পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলা হওয়ার পর ইতোমধ্যে অভিনেত্রীর স্বামী সাইফুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। আসমা ঝিলিক শাকিব খান অভিনীত ‘রংবাজ’ চলচ্চিত্রে কাজ করে বেশ পরিচিতি পান।
ঝিলিকের পরিবারের দাবি, শুক্রবার ঝিলিক ও তার স্বামী সাইফুল্লাহ বাংলাদেশ মেডিকেলে চিকিৎসার জন্য গিয়েছিলেন। সেখানে রাগারাগির একপর্যায়ে ৮ তলা থেকে ঝিলিককে ফেলে দেন তার স্বামী সাইফুল্লাহ।
নিহতের ভাই মোজাম্মেল হক অভিযোগ করে গণমাধ্যমে বলেন, ‘আমার বোনকে ওর স্বামী মেরে ফেলেছে। আমরা ধানমণ্ডি থানায় বোন হত্যার বিচার চেয়ে মামলা করেছি।’
এ ঘটনায় ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল গণমাধ্যমকে বলেন, ‘আমরা প্রাথমিকভাবে হত্যার কোনো প্রমাণ পাইনি। ময়নাতদন্ত হয়েছে। মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।’
কেএম